সবচেয়ে দামি ম্যাক্সওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষষ্ঠ আসরের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলীয় এই অলরাউন্ডারকে ১০ লাখ মার্কিন ডলার দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় আট কোটি টাকা।আজ ১০১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। তাঁদের মধ্যে বিক্রি হন মাত্র ৩৭ জন। নিলামে তোলা ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের কেউ ছিলেন না। তবে আইপিএলের আগের আসরের মতো এবারও থাকছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। নিলামের বাইরে তামিমকে আবারও চুক্তিবদ্ধ করেছে পুনে ওয়ারিয়র্স। সাকিব খেলবেন তাঁর পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়েই।গত আসরে গ্রায়েম স্মিথের বদলি হিসেবে তামিমকে দলে নিয়েছিল পুনে। তবে বাংলাদেশের উদ্বোধনী এই ব্যাটসম্যানকে কোনো ম্যাচেই মাঠে নামায়নি সাহারা গ্রুপের মালিকানাধীন দলটি। এবার নাকি তামিমকে আশ্বস্ত করা হয়েছে, গত আসরের মতো কিছু হবে না।নিলামে দামের দিক থেকে সেরা ১০:১. গ্লেন ম্যাক্সওয়েল—১০ লাখ ডলার২. অজন্তা মেন্ডিস—৭ লাখ ২৫ হাজার ডলার৩. কেন রিচার্ডসন—৭ লাখ ডলার৪. অভিষেক নায়ার—৬ লাখ ৭৫ হাজার ডলার৫. থিসারা পেরেরা—৬ লাখ ৭৫ হাজার ডলার৬. ক্রিস মরিস—৬ লাখ ২৫ হাজার ডলার৭. সচিত্রা সেনানায়েক—৬ লাখ ২৫ হাজার ডলার৮. ডার্ক ন্যানেস— ৬ লাখ ডলার৯. জয়দেব উনাদকাত—৫ লাখ ২৫ হাজার ডলার১০. মানপ্রিত গনি—৫ লাখ ডলারসূত্র: ক্রিকইনফো।