সবচেয়ে ধনাঢ্য রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বকাপ ধরে রাখার মিশনে প্রথম রাউন্ডেই বিদায়। ব্রাজিল বিশ্বকাপে লজ্জাই সঙ্গী হয়েছে স্পেনের। তবে দেশটির দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এখনো আয়ের দিক থেকে সেরা। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের স্বীকৃতি দিয়েছে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল মাদ্রিদকে। ১০ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আর্থিক মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৭৩৫ কোটি টাকা। এর পরের অবস্থান বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের। বিশ্বের ধনী ১০টি ক্লাবের এ তালিকায় আর মাত্র একটি ফুটবলপ্রধান ক্লাব বায়ার্ন মিউনিখ স্থান পেয়েছে। বাকি ছয়টি ক্লাবই যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবল কিংবা ন্যাশনাল ফুটবল লিগের (রাগবি-জাতীয় খেলা)। এএফপি।
১
রিয়াল মাদ্রিদ
ফুটবল ৩.৪৪ বিলিয়ন $
২
বার্সেলোনা
ফুটবল ৩.২০ বিলিয়ন $
৩
ম্যানচেস্টার ইউনাইটেড
ফুটবল ২.৮১ বিলিয়ন $
৪
নিউইয়র্ক ইয়াঙ্কিস
বেসবল
২.৫০ বিলিয়ন $
৫
ডালাস কাউবয়েজ
এনএফএল ২.৩০ বিলিয়ন $
৬
এলএ ডজার্স
বেসবল ২.০০ বিলিয়ন $
৭
বায়ার্ন মিউনিখ
ফুটবল ১.৮৫ বিলিয়ন $
৮
নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস
এনএফএল ১.৮০ বিলিয়ন $
৯
ওয়াশিংটন রেডস্কিনস
এনএফএল ১.৭০ বিলিয়ন $
১০
নিউইয়র্ক জায়ান্টস
এনএফএল ১.৫৫ বিলিয়ন $