সবচেয়ে ধনী ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর হিসাবে এবারও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু ফুটবল দলই নয়, বিত্তবান সব বেসবল, বাস্কেটবল দলের সম্পদের হিসাব কষেই ফোর্বস ৫০টি ধনী দলের বাৎসরিক তালিকা প্রকাশ করেছে। ১৮৬ কোটি ডলার সম্পদ নিয়ে সবার ওপরে ম্যানইউ। ১৮১ কোটি ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় সেরা ধনী দল আমেরিকার রুলস ফুটবলের (এনএলএফ) দল ডালাস কাউবয়েজ। সেরা দশে ফুটবল দল আর মাত্র দুটি, পাঁচ নম্বরে রিয়াল মাদ্রিদ (১৪৫ কোটি ডলার), সাতে আর্সেনাল (১১৯ কোটি ডলার)। মাঠের সাফল্যের আলোয় সবচেয়ে আলোকিত বার্সেলোনা তালিকায় ২৬। রয়টার্স ও ওয়েবসাইট।