সবচেয়ে বুড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ্টেম্বরে পা দেবেন ৩২-এ। কিন্তু সেরেনা উইলিয়ামস এই বয়সেও দুর্বার। এবার ইউএস ওপেন জিতলে নতুন একটা রেকর্ডই করে ফেলবেন। মার্গারেট কোর্টকে পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সের ইউএস ওপেনজয়ী। ১৯৭১ সালে নিজের শেষ ইউএস ওপেন যখন জেতেন, কোর্টের বয়স ছিল ৩১ বছর ১ মাস ২৩ দিন। তবে উন্মুক্ত যুগের আগে রেকর্ডটা মোলা ম্যালোরির। ১৯২৬ সালে ফ্লাশিং মিডোয় জয়ী ম্যালোরির বয়স ছিল ৪২! আর পুরুষদের বিভাগে উন্মুক্ত যুগে (১৯৭০) সবচেয়ে বেশি বয়সে জেতেন কেন রোজওয়াল, ৩৫ বছর ১০ মাস ১১ দিন বয়সে।