সবচেয়ে বেশি বয়সী পাঁচ গোলদাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২ বছর ধরে রেকর্ডটার মালিক হয়ে ছিলেন সুইডেনের গানার গ্রেন। ১৯৫৮ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে গোল করে এই সুইডিশ হয়ে গিয়েছিলে বিশ্বকাপের সবচেয়ে বয়সী গোলদাতা। ১৯৯০ সালে এসে রোমানিয়ার বিপক্ষে গোল করে রেকর্ডটা ভাঙেন ক্যামেরুনের রজার মিলা। এর পর ওই বিশ্বকাপেই আরেক গোল করে এবং চার বছর পর যুক্তরাষ্ট্র বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে গোল করে রেকর্ডটা ভাঙচুর করেন মিলা।মিলার এই রেকর্ড কেউ ছুঁতে পারবে কি না, সন্দেহ আছে। তবে ফ্রান্সকে হারানোর পথে পেনাল্টি থেকে গোল করে বয়সী গোলদাতাদের তালিকায় পাঁচ নম্বরে নিজেকে তুলে আনলেন মেক্সিকোর কথেমক ব্ল্যাঙ্কো। ওয়েবসাইট।