সবজান্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়ালে মরিনহো-যুগেই নিজেকে সবচেয়ে ভালো চিনিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোলের পর গোল করে চ্যালেঞ্জ ছুড়েছেন লিওনেল মেসিকে। তবুও শেষ মৌসুমে এসে গুরু-শিষ্যের মেলবন্ধনটা কেমন জানি ঢিলে হয়ে এসেছিল। মাদ্রিদ ছেড়ে আবারও লন্ডনে পাড়ি জমানো মরিনহো ব্যাখ্যা দিলেন সেটারই। পর্তুগিজ কোচের মতে রোনালদোর সমস্যা মাত্র একটাই, সবজান্তা সাজা। কোচের কোনো সমালোচনা কিংবা পরামর্শ মানতে পারতেন না এই ফরোয়ার্ড। মরিনহোর ভাষায় কারণটা হচ্ছে, ‘সে হয়তো ভাবে সবকিছুই তার জানা। কোচ তাকে নতুন আর কী শেখাবে।’ রয়টার্স।