সবাই এখন নির্বাচক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অধিনায়কবিসিবির নির্বাচক কমিটি থেকে এর আগে নাঈমুর রহমান পদত্যাগ করেছিলেন। এবার করলেন আকরাম ভাই (আকরাম খান)। শুধু ক্রিকেটার মহলেই নয়, বাংলাদেশের সব মানুষের কাছেই আকরাম-নাঈমুরদের প্রতি অন্য রকম একটা শ্রদ্ধাবোধ আছে। তাঁদের একজন, আকরাম ভাই যখন মিডিয়ায় বলেন, ‘এটা আমাদের দল না’, ব্যাপারটার তাৎপর্য অনেক বেশি।ক্রিকেটে আকরাম ভাইয়ের অভিজ্ঞতা দীর্ঘদিনের। খেলা ছাড়ার পরও তিনি মাঠ ছাড়েননি। লম্বা সময় ধরে একসঙ্গে খেলার সুবাদে আমি জানি তাঁর মানসিকতা কী ধরনের। আমি বলব, দল নির্বাচনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, পদত্যাগ করে আকরাম ভাই ঠিক কাজই করেছেন। তবে তাঁর মতো একজন ব্যক্তিত্বকে এ রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করাটা আসলেই দুঃখজনক।বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা অনেককেই দুঃখ করে বলতে শুনেছি, ‘নির্বাচক হিসেবে নিলেও আমাদের ওপর বোর্ড আস্থা রাখতে পারে না।’ এর কারণ হচ্ছে ক্রিকেট বোর্ডে এখন সবাই নির্বাচক।