প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবার ভাবুন তো দৃশ্যটা। বলিভিয়ার রাজধানী লা পাজে গিয়ে ‘নেইমার’ বলে ডাক দিলেন, একসঙ্গে আট-দশজন চলে এল! কল্পনা নয়, কয়েক বছরের মধ্যে এটাই সত্যি হবে। বলিভিয়ান দৈনিক লা রেজন সম্প্রতি এক জরিপে দেখেছে, সন্তানের নাম ‘নেইমার’ রাখার ধুম পড়েছে লা পাজের দম্পতিদের মধ্যে। লা পাজের প্রতি এক শ শিশুর ২০ জনের নামই নাকি নেইমার! জন্ম নিবন্ধন বিভাগের হিসাবে, এমন চলতে থাকলে আজ থেকে ১৭ বছর পরে লা পাজের বেশির ভাগ প্রাপ্তবয়স্ক পুরুষের নামই হবে নেইমার। ব্রাজিলিয়ান ‘নাম্বার টেন’ এতটাই জনপ্রিয় বলিভিয়ার রাজধানীতে! ওয়েবসাইট।