প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বোলিং করেছেন বাংলাদেশের ৮ জন। শ্রীলঙ্কার ৫ জনকে ধরলে এই টেস্টে মোট বোলারের সংখ্যা ১৩। তবে এক টেস্টে সবচেয়ে বেশিজনের বোলিং করার রেকর্ডটা প্রায় অর্ধশতাব্দী আগের। ১৯৬৫ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্টে বল হাতে নিয়েছিলেন দুই দলের ২০ জন ক্রিকেটার! বল করেননি শুধু দুই দলের দুই উইকেটরক্ষক। তবে টেস্টের এক ইনিংসে একটা দলের ১১ জনেরই বোলিং করার রেকর্ড আছে চারবার। সর্বশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০০২ সালে অ্যান্টিগায়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৬২৯ রান, আর ওদিকে ওদের অলআউট করার চেষ্টায় বল হাতে নিয়েছিলেন ভারতের ১১ জনই!