প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দল মিলে করতে পেরেছে মাত্র ৪১০। বর্তমান সময়ের ওয়ানডের ধারা বিবেচনায় একটু কমই বলতে হবে। তবে পরশু সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচ রানসংখ্যার দিক থেকে এমন এক কীর্তি গড়েছে, যা বিরলই বলতে হবে। রানের দেখা পেয়েছেন দুদলের ২২ ব্যাটসম্যানের সবাই। ওয়ানডের ৩২৮৮ ম্যাচের ইতিহাসে এমনটা হলো এই নিয়ে মাত্র ২০ বার! ২২ ব্যাটসম্যানের রান পাওয়া ওয়ানডে ক্রিকেট প্রথম দেখেছিল ৫৭৩তম ম্যাচে এসে, ১৯৮৯ সালে শারজা চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। পরশুর আগে সর্বশেষ ছিল এ বছরই, গত ফেব্রুয়ারিতে সিবি সিরিজে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচে।