সবাই যেন প্রাণভরে উপভোগ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এই ম্যাচ ঘিরে এমন উন্মাদনা, রাজনীতি-টাজনীতিও যোগ হয়ে যাচ্ছে...এটাকে কীভাবে দেখছেন?শহীদ আফ্রিদি: আমাদের কাছে এটা শুধুই ক্রিকেট ম্যাচ। দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা খেলা। সেটির জন্য আমাদের প্রস্তুতি সুসম্পন্ন। পাকিস্তানের কাছে এই বিশ্বকাপে কেউ বেশি কিছু আশা করেনি। পাকিস্তান দলের ওপর চাপটা কি এতে কম?আফ্রিদি: আমরা এখন বিশ্বকাপের সেমিফাইনালে। সবাই ব্যাপারটা খুব উপভোগ করছি। আমাদের তো আর কেউ ফেবারিট বলেনি, বলেছে ভারতকে। এরই মধ্যে আমরা অনেকের প্রত্যাশা ছাড়ানো পারফরম্যান্স করে ফেলেছি। এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ইমরান খানের মতো সাবেকদের অনেকেই বলছেন, এই ম্যাচ স্নায়ুর পরীক্ষা। আপনি কী বলেন?আফ্রিদি: চাপ সামলাতে জানলে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা বরং এখানে খেলাটা খুব উপভোগ করব। এই ম্যাচে দুই দেশের প্রধানমন্ত্রী আসছেন। এটাকে কীভাবে দেখেন?আফ্রিদি: দুই দেশের জন্যই এটা খুব ভালো ব্যাপার। খেলা এই দুই দেশকে কাছে আনে, বিশেষ করে ক্রিকেট। নিজেকে কি একজন কূটনীতিকও ভাবেন?আফ্রিদি: আমি প্রথমে একজন ক্রিকেটার। হ্যাঁ, কূটনীতিকও বটে। কারণ, আমি আমার দেশের রাষ্ট্রদূত। কী বলা উচিত, কী উচিত নয়, আমাকে তা ভাবতে হয়। এই ম্যাচের আগে পাকিস্তান দলের মানসিক অবস্থা কেমন?আফ্রিদি: খুব ভালো। ছেলেরা দুর্দান্ত করছে। আসাদ শফিক-উমর আকমলের মতো তরুণেরাও খুব পরিণত ক্রিকেট খেলছে। সবাই এই ম্যাচের জন্য অধীর অপেক্ষায় আছে। গত দুই দিন আমরা কঠোর অনুশীলন করেছি। সবাই খুব সিরিয়াস ছিল, আবার একই সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগও করেছে। শোয়েব আখতারের ফিটনেসের কী খবর? ও কি পুরো ফিট?আফ্রিদি: এখনো হানড্রেড পার্সেন্ট নয়। ও ফিট হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সন্ধ্যায় বসে আমরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব। গত কিছুদিনের খারাপ অবস্থা থেকে পাকিস্তান কীভাবে এমন ঘুরে দাঁড়াল?আফ্রিদি: গত সাত-আট মাস আমাদের জন্য খুব কঠিন সময় গেছে। এখন সবাই একটা দল হিসেবে খেলছে। আমি এটাই চেয়েছিলাম। এই দল নিয়ে আমি খুব খুশি। সেমিতে চার দলের তিনটিই উপমহাদেশের। ফাইনালটিও উপমহাদেশীয় লড়াই হয়ে যেতে পারে। এর কারণ কী বলে মনে হয়?আফ্রিদি: এটা উপমহাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো। উপমহাদেশের দলগুলো এখানকার কন্ডিশন ভালোভাবে কাজে লাগাতে জানে বলেই এমন ভালো করেছে। আপনার দলে তো অনেক তরুণ খেলোয়াড়। তাঁরা এই ম্যাচের চাপ নিতে পারবেন কি না, এই ভেবে কি একটু চিন্তিত?আফ্রিদি: চাপ উপভোগ করলেই তো হয়! চাপ উপভোগ করতে জানলে আর কোনো সমস্যা নেই। কোচ, সিনিয়র খেলোয়াড়েরা তরুণদের সঙ্গে সব সময়ই কথা বলছে এ নিয়ে। আমার তো মনে হয়, ওরা এই (বৈরী) দর্শকদেরও উপভোগ করবে। এই বিশ্বকাপে ভালো করাটা পাকিস্তানের ক্রিকেটের জন্য কতটা বাড়তি তাৎপর্যের?আফ্রিদি: বিশ্বকাপ ক্রিকেটটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলে পাকিস্তানে আবার ক্রিকেট ফিরিয়ে আনতে চাই। আপনার বোলিং খুব ভালো হচ্ছে, কিন্তু ব্যাটিংটা যেন হারিয়েই গেছে। কারণ কী?আফ্রিদি: তিন-চার বছর ধরেই তো আমি পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিচ্ছি। আমি নিজেও এখন প্রথমে বোলিংয়ের কথাই ভাবি। ব্যাটিংটা কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। হয়ে যাবে। শচীন টেন্ডুলকারকে শততম সেঞ্চুরি করতে দেবেন না ঘোষণা দিয়ে তো আপনি হইচই ফেলে দিয়েছেন...আফ্রিদি: (উত্তেজিত ভঙ্গিতে) আমি এমন কিছু বলিনি। সেই কলম্বো থেকে ঢাকা হয়ে এখানে আসা পর্যন্ত আমি প্রেস কনফারেন্স ছাড়া কোনো সাংবাদিকের সঙ্গে কথাই বলিনি। ইন্ডিয়ান মিডিয়া এমনই, ছোট জিনিসকে অনেক বড় বানিয়ে ফেলে। আমি তো বলব, এই মিডিয়ার কারণেই দুই দেশের সম্পর্ক খারাপ হচ্ছে। শচীন অনেক বড় প্লেয়ার। আমি কেন ও কথা বলতে যাব? আর দেখুন না, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, শচীনকে সেঞ্চুরি করতে দেব কি না, আমি কি ‘হ্যাঁ’ বলব? ভারত-পাকিস্তানের এই ম্যাচ কি দুই দেশের মানুষকে কোনো বার্তা পৌঁছে দেবে?আফ্রিদি: ভারত ভালো দল। আমাদের দলও আত্মবিশ্বাসে টগবগ করছে। ভারতে খেলছি, এটা সবাই খুব উপভোগ করছে। আমরা সব সময়ই তা করি। এখানকার মানুষ আমাদের খেলা দেখতে চায়। আমাদের লোকেরাও ভারতের খেলা। আমার কথা হলো, ম্যাচে রেজাল্ট যা-ই হোক, সবাই যেন মজা পায়। সবাই যেন প্রাণভরে উপভোগ করে। পাকিস্তান দলকে এবার খুব একতাবদ্ধ দেখাচ্ছে। আপনার অধিনায়কত্বও খুব প্রশংসিত হচ্ছে। দলকে একতাবদ্ধ করার কৃতিত্বটাও লোকে আপনাকে দিচ্ছে...আফ্রিদি: এটা শুধু আমার একার কৃতিত্ব নয়। যখন কোনো দলের ১৫ জনই এক হয়ে যায়, তখনই সেটি দল হিসেবে খেলতে পারে। তা যে হয়েছে, এতে ম্যানেজমেন্টের বড় ভূমিকা আছে, সিনিয়র খেলোয়াড়দের তো আছেই। এই ম্যাচটাকে কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা বলবেন?আফ্রিদি: ভারতে ভারতের বিপক্ষে খেলা। খোলা দিল সে বলুঙ্গা, এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর হয় না। রেজাল্ট যা হয় হবে, আমার একটাই চাওয়া—সবাই যেন নিজেদের উজাড় করে দেয়। আমি শুধু এটাই দেখতে চাই।