আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান কার? ভাবছেন, উত্তর তো সবারই জানা—ব্রেন্ডন ম্যাককালাম! উত্তরটা ভুল। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান আসলে ইংল্যান্ড নারী দলের ব্যাটার শার্লট এডওয়ার্ডসের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকাল পর্যন্ত তাঁর রান ২৪০৩। ম্যাককালামের (২১৪০) চেয়ে ২৬৩ রান বেশি। ম্যাককালাম ইতিমধ্যে অবসর নিয়ে নেওয়ায় তাঁদের মধ্যকার এই ব্যবধান আরও বাড়বে সন্দেহ নেই। নারী ক্রিকেটারদের ‘দৌরাত্ম্য’ অবশ্য এখানেই থামছে না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে ব্যাটসম্যান হিসেবে শুধু ম্যাককালামেরই জায়গা মিলেছে। বাদবাকি সবাই নারী ক্রিকেটার। তবে টি-টোয়েন্টিতে ছক্কা মারার দিক দিয়ে বাকি সবার চেয়ে এগিয়ে আছেন ম্যাককালামই। তথ্যসূত্র: ক্রিকইনফো
টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
রান খেলোয়াড় ইনিংস সর্বোচ্চ ছক্কা
২৪০৩ শার্লটএডওয়ার্ডস (ইংল্যান্ড) ৮৮ ৯২* ১০
২১৪০ ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৭০ ১২৩ ৯১
২০০৫ সারাহ টেলর (ইংল্যান্ড) ৭৪ ৭৭ ৫
১৯৬২ স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ) ৬৭ ৯০ ২২+
১৯৪৪ সুজি বেটস (নিউজিল্যান্ড) ৭৬ ৯৪* ১৩