সবাইকে ছাড়িয়ে মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহোই বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ। এবার কাগজে-কলমের হিসাবেও নিশ্চিত হয়ে গেল বিষয়টা। সম্প্রতি ফুটেবলফাইন্যান্স ডট কম নামের এক ওয়েবসাইটের জরিপে উঠে এসেছে—বার্ষিক আয়ের ভিত্তিতে মরিনহোই বিশ্বের সবচেয়ে ধনী কোচ। রিয়াল মাদ্রিদ কোচের বার্ষিক আয় এক কোটি ইউরো, বাংলাদেশি টাকায় ১০৭ কোটি ৩৪ লাখ টাকারও বেশি!মাঠের লড়াইয়ের মতো এখানেও রিয়াল কোচের প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। তবে সম্প্রতি আনঝি মাখাচকালার দায়িত্ব নেওয়া গাস হিডিঙ্কের আয়ও গার্দিওলার সমান। দুজনেরই বার্ষিক পারিশ্রমিক প্রায় ৮০ কোটি ৫১ লাখ টাকা। সব মিলিয়ে চতুর্থ, কিন্তু শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ রবার্তো মানচিনি। তাঁর বাৎসরিক বেতন ৬৪ কোটি ৪১ লাখ টাকা।জাতীয় দলের কোচ হিসেবে এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পান সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফেল্ড। তবে ২৪ কোটি ৭৬ লাখ টাকা উপার্জন তাঁকে সব মিলিয়ে রেখেছে ১৯ নম্বরে! জাতীয় দলের কোচের তালিকায় দুই নম্বরে ২০১০ বিশ্বকাপ জেতা স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক, সব মিলিয়ে তাঁর অবস্থান ২২তম। এএফপি।