সবাইকে ছাড়িয়ে মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

রোনালদোর কাছে ব্যালন ডি’অরের মুকুট হারিয়েছেন। তবে বাজারমূল্যে নিজের শীর্ষ অবস্থানটা এখনো ধরে রেখেছেন মেসি। সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা সংস্থা সিআইইএস ফুটবল অবজারভেটরির সাম্প্রতিক গবেষণায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়েছেন তিনি। তাঁর আনুমানিক বাজারমূল্য ২১৬ মিলিয়ন ইউরো। অবশ্য নিজের তুলনায় এই মৌসুমে পারফরম্যান্স এত ঝলমলে হয়নি বলে গত বছরের চেয়ে ১৯ মিলিয়ন ইউরো কমেছে মেসির মূল্য। ব্যালন ডি’অর ও চ্যাম্পিয়নস লিগ জেতায় রোনালদোর মূল্য বেড়েছে ৪ মিলিয়ন ইউরো। দুর্দান্ত একটা মৌসুম কাটানো লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ ১০৭ মিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে আছেন তৃতীয় স্থানে।
ফুটবলারদের মূল্য তালিকা প্রকাশ ছাড়াও গবেষণায় চমকপ্রদ অনেক তথ্য দিয়েছে সিআইইএস ফুটবল অবজারভেটরি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের যে দলটা খেলেছে, সেটির প্রতি খেলোয়াড়ের গড় মূল্য ৩২.৩ মিলিয়ন ইউরো। অন্যদিকে রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতি খেলোয়াডের গড় মূল্য ছিল মাত্র ৪.৩ মিলিয়ন ইউরো! এএফপি।
সবচেয়ে দামি ফুটবলার
মিলিয়ন ইউরো

১. লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা) ২১৬
২. ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল/পর্তুগাল) ১১৪
৩. লুইস সুয়ারেজ (লিভারপুল/উরুগুয়ে) ১০৭
৪. এডেন হ্যাজার্ড (চেলসি/বেলজিয়াম) ৮২
৫. নেইমার (বার্সেলোনা/ব্রাজিল) ৬৮
৬. পল পগবা (জুভেন্টাস/ফ্রান্স) ৬৬
৭. গ্যারেথ বেল (রিয়াল/ওয়েলস) ৬৩
৮. মেসুত ওজিল (আর্সেনাল/জার্মানি) ৫৩
৯. এডিনসন কাভানি (পিএসজি/উরুগুয়ে) ৫২
১০. মারিও গোটশে (বায়ার্ন/জার্মানি ) ৫১
ডিয়েগো কস্তা (অ্যাটলেটিকো/স্পেন) ৫১