সবাইকে ধৈর্য ধরার আহ্বান মেনজেসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে আছে স্বাগতিক ব্রাজিল। ঠিক সময়ে স্টেডিয়াম ও বিমানবন্দরগুলো তৈরি করা যাবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন অনেকেই। তার ওপর মাঠেও ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না সমর্থকেরা। গতকাল প্রায় ১৮ বছর পর জার্মানির কাছে ৩-২ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল খুবই সংকটপূর্ণ পরিস্থিতি পার করছে বলে স্বীকার করে নিয়েছেন কোচ মেনো মেনজেসও। তবে এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল জার্মানির বিপক্ষে হারের পর মেনজেস সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। আমরা ভালো করতে চাই। ফুটবলে অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা নেই। তাই আমাদের এই পরিস্থিতিগুলোর মোকাবিলা করতে হবে। আমরা তিনজন স্ট্রাইকার ও একজন মিডফিল্ডার নিয়ে খেলেছিলাম। কিন্তু আমরা খুব বেশি আক্রমণাত্মক খেলা খেলতে পারিনি। সৃজনশীল ফুটবল খেলাটা খুব কঠিন। এখন আমাদের এটাতেই অনেক সমস্যা হচ্ছে। তবে আশা করছি, আমরা আমাদের ভুলত্রুটিগুলো শুধরে নিতে পারব। এখনো আমাদের অনেক সময় আছে।’— রয়টার্স