সবার আগে এল সৌদি আরব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের গ্রুপ পর্বে খেলতে সবার আগে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে সৌদি আরব। খেলা শুরু ২৫ অক্টোবর। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই একটু আগে দলটির ঢাকায় আসা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচেই ওমানের মুখোমুখি হবে সৌদি আরব। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯-এর প্রতিপক্ষ মালদ্বীপ। নেপাল নাম প্রত্যাহার করায় ‘এ’ গ্রুপে খেলছে স্বাগতিক বাংলাদেশ, সৌদি আরব, ইরাক, ওমান ও মালদ্বীপ।