প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল-আর্জেন্টিনা নয়, সবার আগে শেষ আট নিশ্চিত করল স্বাগতিক কলম্বিয়া। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে পরশু তারা ২-০ গোলে হারিয়েছে মালিকে। আর গ্রুপ পর্বে টানা দুই জয় এক ম্যাচ হাতে রেখেই শেষ আটে তুলে দিয়েছে স্বাগতিকদের। ২৩ মিনিটে ভ্যালেন্সিয়া আর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেছেন জেমস রদ্রিগেজ।প্রথম ম্যাচে কলম্বিয়া ৪-১ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। ফরাসি তরুণেরা অবশ্য দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। পরশু দক্ষিণ কোরিয়াকে তারা হারিয়েছে ৩-১ গোলে। যদিও ৮০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ১-১। শেষ ১০ মিনিটে দুটো গোল করে ৩ পয়েন্ট তুলে নেয় ফ্রান্স। ওদিকে ‘বি’ গ্রুপে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে। ১-০ গোলে ক্যামেরুনকে হারিয়েছে পর্তুগাল। ওয়েবসাইট।