সবার আগে চাই শৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে যার ওপর ইংল্যান্ডের সবচেয়ে বেশি ভরসা তাকে নিয়েই যত শঙ্কা। না, ওয়েইন রুনি চোটের কারণে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েননি। ভয় রুনির ‘মেজাজ’ নিয়ে। অল্পতেই মাথা গরম করে ফেলেন তিনি। তবে এভাবে মাথা গরম করলে চলবে না। নিজেদের স্বার্থেই রুনিসহ সবাইকে মাঠে শৃঙ্খলা বাজায় রাখার অনুরোধ জানিয়েছেন বিশ্বকাপে ইংল্যান্ডের সহঅধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।মাঠে প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে দুর্ব্যবহার করার অনেক নজির আছে রুনির। তারকা হিসেবে তাঁর যেমন খ্যাতি আছে, বদমেজাজি ফুটবলার হিসেবেও রুনির ঠিক তেমনি কুখ্যাতি রয়েছে। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের ডিফেন্ডার রিকার্ডো কারভালহোর সঙ্গে দুর্ব্যবহার করার কারণে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার আরেকটি বিশ্বকাপ যখন ঘনীভূত, তখন আবারও আলোচনায় রুনির ‘বেদমেজাজ’ বিষয়টি। তবে এবার সেরকম কিছু হবে না বলে দাবি করছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ২৪ বছর বয়সী রুনির হয়ে ইংল্যান্ডের এই সহঅধিনায়ক রয়টার্সকে বলেছেন, ‘আমি মনে করি না আবার একই ধরনের ঘটনা ঘটবে। রুনি এখন অনেক বেশি পরিণত। সম্প্র্রতি বছরগুলোয় রুনি তার প্রমাণও রেখেছেন। লাল কার্ড দেখার মতো পরিস্থিতি তাঁর মতো ফুটবলার অবশ্যই সৃষ্টি করবেন না।’খেলায় শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই উল্লেখ করে ল্যাম্পার্ড বলেন, ‘সবাইকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ একজন লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলে পুরো দলকেই তার মাশুল দিতে হয়। কারণ প্রত্যেক খেলোয়াড় দলের জন্য সমান গুরুত্বপূর্ণ।