সবার আগে বিজেএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৬ আগস্ট ফুটবলারদের দলবদল শুরু হলেও গতকালই প্রথম কোনো দল খেলোয়াড় নিবন্ধন করল। এদিন বাফুফে ভবনে এসে ২৯ জন খেলোয়াড়ের নাম বাফুফের কাছে জমা দিয়েছে গত লিগের চতুর্থ দল বিজেএমসি। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়নি। তবে লড়াই করার মতো অবশ্যই। যদিও বিজেএমসির পরিচালক আরিফ খান জয়ের আশা, ‘ভালো কিছু করতে চাই আমরা। গতবার ভালো খেলেও শেষ পর্যন্ত শিরোপা লড়াইয়ে থাকতে পারিনি। এবার আশা, থাকতে পারব।’
বিজেএমসিতে গতবার খেলেছিলেন অভিজ্ঞ গোলরক্ষক আমিনুল। এবার তিনি মুক্তিযোদ্ধায়। বিজেএমসিতে খেলে জাতীয় পর্যায়ে যাঁর নজর কাড়া, সেই স্ট্রাইকার তকলিচ ও ডিফেন্ডার কেষ্ট কুমার যাচ্ছেন শেখ জামালে।