সবার আগে সেমিতে ব্রাদার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপেও তারা সেমিফাইনালে উঠেছিল। স্বাধীনতা কাপ ফুটবলেও শেষ চারে জায়গা করে নিয়েছে ব্রাদার্স। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল তারা বিজেএমসিকে হারিয়েছে ২-১ গোলে।
কাগজে-কলমে ব্রাদার্সের চেয়ে শক্তিশালী বিজেএমসি। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে বিজেএমসি পঞ্চম, ব্রাদার্স সপ্তম। প্রথম পর্বে অবশ্য গোলশূন্য ড্র করেছিল দুই দলই। তবে কাল বিজেএমসির চেয়ে ভালো খেলেই জয় পেয়েছে কমলা দল।
আক্রমণ ভাগের দুই স্তম্ভ তরুণ রুবেল মিয়া ও জুয়েল রানার সমন্বয়ে আট মিনিটে প্রথম গোলটা পেয়েছে ব্রাদার্স। রুবেলের প্রথম প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরলে ফিরতি বলে হেডে গোল করেন জুয়েল রানা। ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান মিডফিল্ডার সিমন। ম্যাচে ফেরার চেষ্টায় বিজেএমসি একটি গোল শোধ করে ৬২ মিনিটে। ফ্রি-কিক থেকে গোল করেন ফেলিক্স।