সবার আগে হন্ডুরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ জনের দল ঘোষণা করছেন হন্ডুরাস কোচ ফার্নান্দো সুয়ারেজ  এএফপি
২৩ জনের দল ঘোষণা করছেন হন্ডুরাস কোচ ফার্নান্দো সুয়ারেজ এএফপি

বিশ্বকাপে ফল যেমনই হোক, একটা দিক দিয়ে এক নম্বরে থাকল হন্ডুরাস। সবার আগে বিশ্বকাপের ২৩ সদস্যের দল ঘোষণা করেছে মধ্য আমেরিকার দেশটি। হন্ডুরাস কোচ লুইস ফার্নান্দো সুয়ারেজ দল ঘোষণার পর জানিয়েছেন, ‘আমি তো সবাইকে সন্তুষ্ট করতে পারব না। তবে আমরা নিশ্চিত করতে চাই, এই দলটা আমাদের গর্ব করার উপলক্ষ এনে দেওয়ার জন্য যথেষ্ট হবে।’ ২৪ জনের দলের নাম ঘোষণা করেছেন বসনিয়া কোচ সেফাত সুসিচও। চমক একটাই, স্ট্রাইকার মাত্র দুজন! এডিন জেকো ও ভেদাদ ইবিসেভিচের ওপরই টুর্নামেন্টে নির্ভর করতে হবে সুসিচকে। ডাচ কোচ লুইস ফন গাল অনুশীলনের জন্য ২০ জনকে ডেকেছেন। তবে তাঁরা সবাই খেলেন হল্যান্ডের ঘরোয়া লিগে। এএফপি ও রয়টার্স।