সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন তিন ম্যাচে ২৯৪ রান (৩৭, ১৮৫* ও ৭২) করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এটাই কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান। ওয়াটসন ভেঙেছেন ১৯৮৫ সালে গড়া রেকর্ড, যেটা হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেক্সাকো ট্রফি সিরিজে। ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম গুচ ২৮৯ রান (৫৭, ১১৫ ও ১১৭*) করেছিলেন সেবার। গুচ ছাড়িয়েছিলেন ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেক্সাকো ট্রফিতেই ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের ২৭৬ রানের (১৮৯*, ৩ ও ৮৪*) রেকর্ড। তালিকার চারে আছেন শ্রীলঙ্কান রোশন মহানামা। ১৯৯৪ সালে জিম্বাবুয়ে সফরে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৬৭ রান (১১৯, ১০৮ ও ৪০)। পরের নামটি হার্শেল গিবস, ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে ২৬৫ রান (১৫৩, ৯৭* ও ১৫) করেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ২০০২ সালে পাকিস্তানের সেলিম এলাহির ব্যাটেও ছিল রানের ফোয়ারা, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ২৬৮ রান (৫৩, ১০৭ ও ১০৮) করেছিলেন, তবে সেটি ছিল পাঁচ ম্যাচের সিরিজ।