গত কয়েকটি বছর ভীষণ ঝঞ্ঝাবিক্ষুব্ধই কেটেছে তাঁর জন্য। টাইগার উডসের ব্যক্তিগত জীবনের ঝামেলা ছাপ ফেলেছে গলফ কোর্সেও। এত কিছুর পরও এখনো বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়াবিদ এই আমেরিকান গলফার। আমেরিকান সাময়িকী ফোর্বস-এর এক প্রতিবেদন অনুযায়ী, উডসের মূল্যমান এখন ৩৮ বিলিয়ন ডলার, ২৯ বিলিয়ন ডলার মূল্যমান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। সেরা দশে আছেন দুজন ক্রিকেটারও—ভারতের মহেন্দ্র সিং ধোনি ও শচীন টেন্ডুলকার। যথাক্রমে আট ও দশ নম্বরে। ফুটবলারও আছেন দুজন—চার নম্বরে ডেভিড বেকহাম, ৯ নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু লিওনেল মেসির নাম নেই প্রথম দশে!ফোর্বস প্রকাশ করেছে সবচেয়ে মূল্যবান ক্লাবের একটা তালিকাও। বেসবল ক্লাব নিউইয়র্ক ইয়াঙ্কিস আছে সবার ওপরে (৩৬৩ মিলিয়ন)। পরের দুটি স্থান দুই ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (২৯৩ মিলিয়ন) ও রিয়াল মাদ্রিদের (২৫৫ মিলিয়ন)। শীর্ষ দশে ফুটবল ক্লাব আছে আরও তিনটি—৬ নম্বরে বায়ার্ন মিউনিখ (১৯২ মিলিয়ন), ৯ নম্বরে বার্সেলোনা (১৭৬ মিলিয়ন) ও ১০ নম্বরে আর্সেনাল (১৫৬ মিলিয়ন)। ওয়েবসাইট।