সবার ওপরে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়দরাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতেছে ইনিংস ও ১৩৫ রানে। এটি ভারতের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির ২২তম জয়ও বটে। অধিনায়ক হিসেবে ধোনির এই ২২তম জয় তাঁকে তুলে দিয়েছে তালিকার সবার ওপরে—ধোনি আজ থেকে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তাঁর এই সাফল্যে পেছনে পড়ে গেছেন সৌরভ গাঙ্গুলী, মোহাম্মদ আজহারউদ্দিনের মতো সফল ভারতীয় অধিনায়কেরা।এর আগে সৌরভ গাঙ্গুলীর ঝুলিতে ছিল সেরা ভারতীয় টেস্ট অধিনায়কের রেকর্ড। বাঙালিবাবুর নেতৃত্বে ভারত জিতেছিল ২১টি টেস্ট। এর আগে ভারতকে ১৪টি টেস্ট জিতিয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। মনসুর আলী খান পতৌদি ও সুনীল গাভাস্কার—দুজনই জিতিয়েছিলেন নয়টি করে টেস্ট।৪৫টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২২টি জয়ের পাশাপাশি তাঁর রয়েছে ১২টি হার। ধোনির নেতৃত্বে ১১টি টেস্ট ছিল নিষ্ফলা। জয়ের হারেও সৌরভকে পেছনে ফেলেছেন ধোনি। তাঁর জয়ের হার ৪৮.৮৮ শতাংশ। সৌরভ ৪৯ টেস্টে ২১টি টেস্ট জিতিয়েছিলেন ৪২.৮৫ গড়ে। সৌরভের নেতৃত্বে ভারত ড্র করেছিল ১৫টি টেস্ট। হার ছিল ১৩টিতে। ওয়েবসাইট।