প্রায় দুই বছর পর গত মাসেই দুটি টুর্নামেন্ট জিতেছেন রাফায়েল নাদাল—মন্টে কার্লো মাস্টার্স ও বার্সেলোনা ওপেন। দুটি টুর্নামেন্টই তিনি জিতলেন নবমবারের মতো। ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে উন্মুক্ত যুগের এটিপি সার্কিটে একই টুর্নামেন্ট সবচেয়ে বেশি ৯ বার জেতার রেকর্ড গড়েছিলেন স্প্যানিয়ার্ড নাদাল। মন্টে কার্লো মাস্টার্স ও বার্সেলোনা ওপেন জয়ে নিজের রেকর্ডটির পুনরাবৃত্তি করলেন দুবার। নাদালের পর সর্বোচ্চ ৮ বার করে একই টুর্নামেন্ট জিতেছেন দুজন—সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও আর্জেন্টিনার গিলের্মো ভিলাস।
একই টুর্নামেন্ট সবচেয়ে বেশিবার
৯ ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল
মন্টে কার্লো মাস্টার্স রাফায়েল নাদাল
বার্সেলোনা ওপেন রাফায়েল নাদাল
৮ এটিপি বুয়েনস এইরেস গিলের্মো ভিলাস
হ্যালে ওপেন রজার ফেদেরার
৭ উইম্বলডন রজার ফেদেরার
উইম্বলডন পিট সাম্প্রাস
দুবাই ওপেন রজার ফেদেরার
সিনসিনাটি ওপেন রজার ফেদেরার
এটিপি বাসেল রজার ফেদেরার
রোম মাস্টার্স রাফায়েল নাদাল