প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের ফাইনাল খেলেছেন ভেনাস উইলিয়ামস। ইউএস ওপেনেরও ফাইনাল খেলার পথে রয়েছেন। পরশু স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে হারিয়ে ৩৯ বারের মতো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন ৩৭ বছর বয়সী এই আমেরিকান। এখনো টেনিস খেলছেন এমন নারী খেলোয়াড়দের মধ্যে তাঁর চেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল খেলেছেন শুধু সেরেনা উইলিয়ামস (৪৭)। সবচেয়ে বেশি ৫৪টি কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ডটি ক্রিস এভার্টের। পুরুষ বিভাগে ৫০টি কোয়ার্টার ফাইনাল নিয়ে সবার ওপরে রজার ফেদেরার।
