সবার ওপরে ম্যান সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থককুলের হাততালিতে এগিয়ে থাকতে পারে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। কিন্তু একটা জায়গায় এই দুই ফুটবল ক্লাবকে তো বটেই, অন্য অনেক খেলার অনেক বড় ক্লাবকেই পেছনে ফেলে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল দল ম্যানচেস্টার সিটি। ব্রিটেনের স্পোর্টিং ইন্টেলিজেন্স ওয়েবসাইট পরিচালিত এক জরিপ বলছে, সারা বিশ্বের সব ক্লাবের মধ্যে খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক দেয় ম্যানচেস্টার সিটি। অঙ্কটা বার্ষিক ৫.৩৩৭ মিলিয়ন পাউন্ড।
পারিশ্রমিক দেওয়ার দিক দিয়ে শীর্ষ ১০ ক্লাবের মধ্যে ফুটবল ক্লাব আছে ছয়টি। বাকি চার ক্লাবের মধ্যে দুটি এনবিএর বাস্কেটবল ক্লাব আর দুটি মেজর লিগ বেসবলের ক্লাব। অবশ্য ব্রিটিশ মিডিয়া বলছে, খেলোয়াড়দের এত বেশি টাকা দিয়ে শাস্তির মুখে পড়তে পারে ম্যান সিটি। কারণ উয়েফার নীতি অনুযায়ী খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে একটা ক্লাব বছরে সর্বোচ্চ যে পরিমাণ অর্থ খরচ করতে পারে, তাদের ৫.৩৩৭ মিলিয়ন পাউন্ড নাকি ছাড়িয়ে গেছে সেই সীমা।

সর্বোচ্চ বার্ষিক পারিশ্রমিক দেওয়া ক্লাব
ম্যানচেস্টার সিটি ৫.৩৩৭ মিলিয়ন পাউন্ড
প্রিমিয়ার লিগ

নিউইয়র্ক ইয়াঙ্কিস ৫.২৮৬ মিলিয়ন পাউন্ড
মেজর লিগ বেসবল

এলএ ডজার্স ৫.১১৯ মিলিয়ন পাউন্ড
মেজর লিগ বেসবল

রিয়াল মাদ্রিদ ৪.৯৯৩ মিলিয়ন পাউন্ড
লা লিগা

বার্সেলোনা ৪.৯০১ মিলিয়ন পাউন্ড
লা লিগা

ব্রুকলিন নেটস ৪.৪৮৫ মিলিয়ন পাউন্ড
এনবিএ

বায়ার্ন মিউনিখ ৪.৪০২ মিলিয়ন পাউন্ড
বুন্দেসলিগা

ম্যানচেস্টার ইউনাইটেড ৪.৩২২ মিলিয়ন পাউন্ড
প্রিমিয়ার লিগ

শিকাগো বুলস ৩.৯৮৫ মিলিয়ন পাউন্ড
এনবিএ

চেলসি ৩.৯৮৪ মিলিয়ন পাউন্ড
প্রিমিয়ার লিগ