সবার ওপরে রোনালদো-ইরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা জুটি: বান্ধবী ইরিনা শায়াকের সঙ্গে রোনালদো, স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে বেকহাম ও বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসি । ফাইল ছবি
তারকা জুটি: বান্ধবী ইরিনা শায়াকের সঙ্গে রোনালদো, স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে বেকহাম ও বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসি । ফাইল ছবি

সেরা ১০ জুটি
ভোট (%)
ক্রিস্টিয়ানো রোনালদো-ইরিনা শায়াক ১৮
ডেভিড বেকহাম-ভিক্টোরিয়া বেকহাম ১৪
লিওনেল মেসি-আন্তোনেল্লা রোকুজ্জো ১১
স্টিভেন জেরার্ড-অ্যালেক্স জেরার্ড ৯
জেরার্ড পিকে-শাকিরা ৮
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড-ক্রিস্টিন ব্লিকলি ৭
ইকার ক্যাসিয়াস-সারা কারবোনেরো ৬
ওয়েইন ব্রিজ-ফ্রাঙ্কি স্ট্যানফোর্ড ৫
গ্যারেথ বেল-এমা রিস-জোনস ৪
পিটার ক্রাউচ-অ্যাবে ক্ল্যানসি ৩
লিওনেল মেসিকে হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটা ট্রফি জয়? হ্যাঁ, সেটা বলা যায়। তবে ফিফা-ব্যালন ডি’অরের মতো এখানে একক প্রতিদ্বন্দ্বিতা ছিল না, এই যা! এখানে রোনালদোর সঙ্গী বান্ধবী ইরিনা শায়াকও। দুজনে মিলে হয়েছেন ফুটবল-বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জুটি (শতকরা ১৮ ভাগ ভোট)। খেলার বাজিবিষয়ক ওয়েবসাইট ফ্রিবেটনেগোশিয়েটর ডটকমের এক সাম্প্রতিক জরিপে রোনালদো-ইরিনার পরের স্থানটা ফুটবলের ‘গ্ল্যামারবয়’ ডেভিড বেকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের (১৪ ভাগ)। লিওনেল মেসি ও তাঁর বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো জুটি আছে তিনে (১১ ভাগ)! কিছুটা কি মন খারাপ আর্জেন্টাইন ফুটবল তারকার?
নাহ্, সেটা হওয়ার কথা না। এ রকম শত শত ওয়েবসাইট প্রতিদিন ফুটবলারদের নিয়ে শত শত জরিপ করে। রোনালদো, বেকহাম কিংবা মেসিদের সেসব জানার কথা না। কেউ জানিয়ে দিলেও সেটা এত গুরুত্ব দেওয়ার সময় কোথায়?
রোনালদো-মেসিরা পাত্তা না দিলেও তাঁদের সমর্থকেরা কিন্তু এসব জরিপে দারুণ মজা পান। এই জরিপে অংশ নেওয়া বেশির ভাগই যেমন বলেছেন, রোনালদো-ইরিনার দৈহিক গঠনই সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে তাঁদের কাছে। এই জুটিকে ভোট দেওয়া শতকরা ৫১ ভাগের পছন্দ রোনালদো-ইরিনার শরীর, ৪২ ভাগের পছন্দ মুখ। তারকাদের বাহ্যিক সৌন্দর্যের প্রতি বাকি সবার এই আকর্ষণই এমন একটা জরিপ চালাতে উদ্বুদ্ধ করেছে ফ্রিবেটনেগোশিয়েটর ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল মেককে, ‘ফুটবলাররা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় গড়নের অ্যাথলেট। এর সঙ্গে যোগ করুন ওদের বিশাল খ্যাতি আর সৌভাগ্য। কেন ওরা খুব আকর্ষণীয় সঙ্গী পান সেটা তো দেখাই যাচ্ছে।’
সেই সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে ফুটবলারদের পছন্দে মোটামুটি মিলও আছে। সেরা দশে বেশির ভাগ ফুটবলারেরই সঙ্গী সুপার মডেল (রোনালদো, পিটার ক্রাউচ, স্টিভেন জেরার্ড), পপগায়িকা (বেকহাম, জেরার্ড পিকে, ওয়েইন ব্রিজ)। আছেন টেলিভিশন উপস্থাপক (ফ্রাঙ্ক ল্যাম্পার্ড) ও ক্রীড়া সাংবাদিক (ইকার ক্যাসিয়াস)।
মজার ব্যাপার হচ্ছে, এই আকর্ষণের পরও সুযোগ পেলে ফুটবলারদের নারী সঙ্গীর সঙ্গে নিজের সঙ্গী বদলাতে রাজি নন বলে জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারী শতকরা ৬৩ ভাগ পুরুষ। মেয়েদের ব্যাপারটা অবশ্য একটু অন্য রকম। জরিপে অংশগ্রহণকারী শতকরা ৪৪ ভাগ নারীই বলেছেন, সুযোগ পেলে ওরা নিজের পুরুষ সঙ্গীকে অবশ্যই বদলে নেবেন রোনালদো-বেকহাম কিংবা পিকেদের সঙ্গে! ওয়েবসাইট।