সবার ওপরে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সর্বশেষ গ্র্যান্ড স্লাম জয় গত বছর, চার বছর পর। ওই ফ্রেঞ্চ ওপেন জয়ের পর মারিয়া শারাপোভা খেলেছেন আরও পাঁচটি গ্র্যান্ড স্লাম। শিরোপার দেখা পাননি। কিন্তু তাতে কী? দিন দিন আয় বেড়েই চলেছে এই রুশ টেনিস-কন্যার। অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস-এর হিসাবে তিনিই এখন বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ। গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত শারাপোভা আয় করেছেন ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।মাঠের পারফরম্যান্স ছাপিয়ে তাঁর শীর্ষ মহিলা ক্রীড়াবিদ হওয়ার পেছনে আছে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে এনডোর্সমেন্ট। গত এক বছরে প্রাইজমানি থেকে যেখানে তাঁর আয় মাত্র ৬০ লাখ মার্কিন ডলার, সেখানে এনডোর্সমেন্ট থেকেই এসেছে ২ কোটি ৩০ লাখ। বিশ্বের শীর্ষ দশ ধনী মহিলা ক্রীড়াবিদের তালিকায় সাতজনই টেনিস তারকা। তালিকার প্রথম চারে আছেন টেনিস তারকারা—শারাপোভার পর যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস (২ কোটি ৫ লাখ), চীনের লি না (১ কোটি ৮২ লাখ) ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা (১ কোটি ৫৭ লাখ)। টেনিসের বাইরে ৫, ৬ ও ১০ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের মোটর রেসিং চালক ড্যানিকা প্যাট্রিক, দক্ষিণ কোরিয়ার গলফার কিম উনা (১ কোটি ৪০ লাখ) ও যুক্তরাষ্ট্রের গলফার পলা ক্রেমার (৫৫ লাখ)। শীর্ষ দশের বাকি তিনজনও টেনিসের। সাতে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি (১ কোটি ৩৬ লাখ), আটে পোল্যান্ডের অগ্নিয়েস্কা রাদভানস্কা (৭৪ লাখ) ও ৯ নম্বরে সার্বিয়ার আনা ইভানোভিচ (৭০ লাখ)। ওজনিয়াকি ও ইভানোভিচের আয় গত বছরের চেয়ে কমেছে। ওজনিয়াকির আয় কমেছে ১ লাখ, ইভানোভিচের ২ লাখ মার্কিন ডলার। তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।সেরা পাঁচ ধনী নারী খেলোয়াড়মারিয়া শারাপোভাটেনিস: ২ কোটি ৯০ লাখসেরেনা উইলিয়ামসটেনিস: ২ কোটি ৫ লাখলি নাটেনিস: ১ কোটি ৮২ লাখভিক্টোরিয়া আজারেঙ্কাটেনিস: ১ কোটি ৫৭ লাখড্যানিকা প্যাট্রিকমোটর রেসিং: ১ কোটি ৫০ লাখ* টাকার অঙ্ক মার্কিন ডলারে