সবার ওপরে সোহাগ গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ও ওয়ানডে—ক্রিকেটের এই দুই সংস্করণেই অভিষেকে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স এখন সোহাগ গাজীর।খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে সোহাগ গাজীর। অভিষেকে ৯.৫ ওভার বল করে চারটি উইকেট তুলে নিয়েছেন বরিশালের এই অফস্পিনার। সোহাগ খরচ করেছেন ২৯ রান, ইকোনমি রেট ২.৯৪। ওয়ানডে অভিষেকে এর আগে সেরা পারফরম্যান্স ছিল রুবেল হোসেনের। ২০০৯ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫.৩ ওভার বল করে চার উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে তিনি খরচ করেছিলেন ৩৩ রান, ইকোনমি রেট ৬.০০।মিরপুরে দুই সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সোহাগের। ওই ম্যাচে তিনি ৭৪ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেন। টেস্ট অভিষেকে এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স ছিল মানজারুল ইসলামের। ২০০১ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ রানের বিনিময়ে ছয় উইকেট নিয়েছিলেন।