সবার ওপরে হল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পেছনে ফেলল রানার্সআপ হল্যান্ড। প্রথমবারের মতো তারা উঠে এল ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে এ জন্য ডাচদের নিজেদের কিছুই করতে হয়নি। গত এক মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তারা। প্রীতি ম্যাচে ইতালির কাছে স্পেনের হারই ডাচদের হাতে তুলে দিয়েছে র‌্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব।১৯৯৩ সালে ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এক নম্বর হওয়া সপ্তম দল হল্যান্ড। এর আগে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন এক নম্বর হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নরা নেমে গেছে দুইয়ে। তিনে জার্মানি এবং চারে দুই ধাপ এগোনো ইংল্যান্ড।প্রীতি ম্যাচে জার্মানির কাছে পরাজয় ব্রাজিলকে ঠেলে দিয়েছে ছয়ে। দুই ধাপ পিছিয়েছে সেলেসাওরা। ফলে পাঁচে থাকা কোপা আমেরিকাজয়ী উরুগুয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার সেরা দল হয়ে গেল। এক ধাপ এগিয়ে আর্জেন্টিনা চলে এসেছে নয়ে। ওয়েবসাইট।উন্নতির ধারা অব্যাহত আছে বাংলাদেশেরও। আট ধাপ এগিয়ে এখন ১৩৯-এ লাল-সবুজের দেশ। ২০০০ সালের জুনের পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।