সবার শেষে সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ লাখ টাকার ‘এ+’ শ্রেণীর ক্রিকেটার মাত্র চারজন। ক্লাব ১২টি। লটারির ক্রম ঠিক করার লটারিটাকেই তাই মনে হচ্ছিল বেশ গুরুত্বপূর্ণ। মনে হচ্ছিল সুযোগ পাওয়া মাত্রই সাকিব, তামিম, মুশফিক, নাসিরদের দলে টেনে নেবে ক্লাবগুলো।কিন্তু বাকি তিনজনের বেলায় কথাটা সত্যি হলেও সাকিব আল হাসানের প্রতি ক্লাবগুলোকে কেমন যেন অনাগ্রহীই মনে হলো! প্রথম চার দলের কেউই ডাকল না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে! লটারিতে সবার আগে সুযোগ পেয়ে গতবারের অধিনায়ক মুশফিকুর রহিমকেই বেছে নিল শেখ জামাল। এরপর ভিক্টোরিয়া তুলে নিল নাসির হোসেনকে। এর পর সুযোগ পেয়ে ব্রাদার্স ইউনিয়ন নিল তামিম ইকবালকে। সাকিব তখনো অবিক্রীত। আবাহনী সুযোগ পেয়েও নিল না তাঁকে। পরে পঞ্চম দল হিসেবে তাঁকে নিয়ে নেয় কলাবাগান ক্রীড়াচক্র। ‘এ+’ শ্রেণীর ক্রিকেটারদের লটারিতে ছিল ১০টি ক্লাব। সিসিএস ও খেলাঘর সরে দাঁড়িয়েছে শুরুতেই।