সবুজ দল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল স্বাধীনতা দিবসের ক্রিকেটে জিতেছে বাংলাদেশ সবুজ দল। মিরপুরে ৪০ ওভারের ম্যাচে শাহরিয়ার নাফীসের সবুজ দল ৯ রানে হারিয়েছে রকিবুল হাসানের বাংলাদেশ লাল দলকে। সবুজ দল প্রথম ব্যাট করে অলআউট হয় ২১৮ রানে। সর্বোচ্চ ৪৪ রান করেন মমিনুল হক। লাল দলের আরাফাত সানি ৩৯ রানে নেন ৫ উইকেট।জবাবে পুরো ৪০ ওভার খেলে ৭ উইকেটে ২০৯ রান করে লাল দল। ওপেনার আনামুল হক সর্বোচ্চ ৭৭ রান করে হয়েছেন ম্যাচসেরা। মার্শাল আইয়ুবও করেছেন ৬৮ রান। সবুজ দলের ইলিয়াস সানি ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন।