সবেধন নীলমণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের দেশগুলোর বিদেশি কোচের প্রতি ঝোঁক খুব একটা নেই। এবারের ইউরোতেই দেখুন না, ১৬ দলের মধ্যে বিদেশি কোচ ছিল মাত্র তিন দলের। ঝোঁক বেশি না থাকার কারণটাও হয়তো কিছুটা পরিষ্কার করে দিয়েছে এই ইউরো। তিনজনের মধ্যে দুজন এর মধ্যেই ফিরে গেছেন ব্যর্থ হয়ে—রাশিয়ার ডাচ কোচ ডিক অ্যাডভোকাত ও আয়ারল্যান্ডের ইতালিয়ান কোচ জিওভান্নি ত্রাপাত্তোনি। টিকে আছেন কেবল ফার্নান্দো সান্তোস, গ্রিসের পর্তুগিজ কোচ। তবে থমকে যেতে পারেন শেষ আটেই, প্রতিপক্ষ যে জার্মানি? গ্রিসের কিন্তু আবার বিদেশি কোচ ভাগ্য ভালো। ২০০৪ ইউরো শিরোপা জয়ের নেপথ্য কারিগর তো জার্মান কোচ অটো ‘কিং’ রেহাগেল। সান্তোস কি পারবেন রেহাগেল হতে?