সব্যসাচী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনির ট্রিপল সেঞ্চুরিতে অনেক কীর্তিই গড়েছেন মাইকেল ক্লার্ক। পরে শচীন টেন্ডুলকারের উইকেট আর ম্যাচে দুটি ক্যাচ নিয়ে ঢুকে গেছেন ছোট্ট এক তালিকায়। ম্যাচে তিন শর বেশি রান করার পাশাপাশি উইকেট ও ক্যাচ নেওয়ার কৃতিত্ব আছে আর মাত্র তিনজন ক্রিকেটারের। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৪৫৬ (৩৩৩+১২৩) রান করেছিলেন গ্রাহাম গুচ। এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার ওই টেস্টে সঞ্জয় মাঞ্জরেকারের উইকেট নিয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক, ক্যাচ নিয়েছিলেন শচীন টেন্ডুলকারের। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করার ম্যাচে (৩৪০) ৪৫ রানে ৩ উইকেট পেয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া, ক্যাচ নিয়েছিলেন রাহুল দ্রাবিড়ের। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে তিলকরত্নে দিলশান করেছিলেন ১৬২ ও ১৪৩ (৩০৫), বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ১০ রানে নিয়েছিলেন ৪ উইকেট, ক্যাচ নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজার।