সভাপতি নিয়ে সিদ্ধান্ত অক্টোবরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যায়ক্রমিক সভাপতি নিয়োগের পদ্ধতি বাতিল করা বিষয়ক প্রস্তাবটি অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আইসিসি। নির্বাহী বোর্ডের দুই দিনব্যাপী সভা শেষে কাল এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এখন অক্টোবরে আইসিসির পূর্ণাঙ্গ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজই এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল।কালকের সভায় পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের বিরুদ্ধে অবস্থান নেয় পাকিস্তান। পর্যায়ক্রমিক পদ্ধতিটা একবার পুরো করার যুক্তি দেখায় বাংলাদেশ। পাকিস্তান, বাংলাদেশের পাশাপাশি তৃতীয় আরেকটি দেশ প্রস্তাবটা স্থগিত রাখার পক্ষে মত দেয়। পরে আইসিসির নির্বাহী বোর্ডও আগামী অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে। এ ছাড়া কালকের সভায় ২০০০তম টেস্ট জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২১ জুলাই লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচটি। রয়টার্স।