সভাপতি রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি মার্কো পোলো দেল নেরোর বিরুদ্ধে তদন্ত চলছে। গত সপ্তাহ থেকে নিজের দপ্তরেই বসছেন না তিনি। দুর্নীতির অভিযোগ তাঁর পূর্বসূরি হোসে মারিয়া মারিনের বিরুদ্ধেও। এদিকে সামনে নতুন সভাপতি নির্বাচন। এ সুযোগটাই হয়তো নিতে চাইছেন রোনালদো—দ্য ফেনোমেনন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করার আভাস দিয়েছেন বড় রোনালদো। পরশু সাও পাওলোয় এক সংবাদ সম্মেলনে দেল নিরোর বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ এনে বলেছেন, ‘বর্তমান দুর্নীতিবাজ প্রশাসনকে দূর করতে হবে আমাদের। এ কারণে দরকার হলে আমি সভাপতি নির্বাচন করতে পারি।’ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আয়োজক কমিটিতে নিজের ভূমিকার প্রসঙ্গ টেনে ব্রাজিলের কিংবদন্তি এই স্ট্রাইকারের দাবি, ‘আমাকে কেউ বেতন দেয়নি। তবু আমি যা করেছি মারিন-দেল নেরোরা ২৮ হাজার ডলার করে বেতন নিয়ে তার ৫ ভাগও করতে পারেনি।’ আইএএনএস।