সভাপতি হতে চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি সময় পেছনে ফেলে এসেছেন আগেই। শরীরটা বাড়াবাড়ি রকমের মোটা হয়ে যাওয়ায় সেই গতিময় জাদুকরি ছন্দটা আর পান না। রোনালদো বুঝেই গেছেন ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বিকেলের যাত্রী তিনি। এই উপলব্ধি থেকেই তাঁকে পেয়ে বসেছে আগামী মৌসুমেই বুট জোড়া তুলে রাখার ভাবনা।ফুটবল ছেড়ে দিয়ে কী করবেন রোনালদো? ফুটবলেই থাকবেন। কোচিং-টোচিং নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তির লক্ষ্য প্রিয় কোনো ক্লাবের সভাপতি হওয়া। ক্রুজেরোতে ক্যারিয়ার শুরু করা তিনবারের ফিফা বর্ষসেরা ও ২০০২ বিশ্বকাপের সেরা খেলোয়াড় রোনালদো পরে খেলেছেন পিএসভি আইন্দহোফেন, বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলানে।বর্তমান ঠিকানা ব্রাজিলের করিন্থিয়ানস। ভবিষ্যতে কোনো এক দিন এই করিন্থিয়ানসের সভাপতি হতে চান তিনি। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটারে রোনালদো লিখেছেন, ‘আমি ভালোবাসি, এ রকম একটি ক্লাবের হয়ে ফুটবলের সঙ্গে যুক্ত থাকাটাই সর্বোচ্চ আনন্দ দেবে আমাকে। আমার ধারণা, ভবিষ্যৎ পরিকল্পনাটা এ রকম কিছুই হবে।’করিন্থিয়ানসের সঙ্গে ‘দ্য ফেনোমেনোনের’ সম্পর্কটা খুব বেশি দিনের নয়। এসি মিলানের সাইড বেঞ্চে বসে থেকে থেকে ক্লান্ত-বিরক্ত হয়ে এই ক্লাবে এসেছেন গত বছর। এই এক বছরেই জড়িয়ে গেছেন মায়ার বাঁধনে। সেই মায়ার টান কতটা প্রবল, সেটা তো বোঝাই যাচ্ছে। ওয়েবসাইট।