সভাপতির হস্তক্ষেপ চায় সিসিডিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইউসুফের নিবন্ধন বাতিল করা না হলে লিগ না খেলার হুমকি দিয়ে রেখেছে মোহামেডান। একই দাবি আবাহনীরও। আবার নিবন্ধন বাতিল হলে ভিক্টোরিয়া সেটা মানবে না। এ অবস্থায় সাময়িকভাবে স্থগিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ আবার শুরু করতে বিসিবির সভাপতির হস্তক্ষেপ চেয়েছে সিসিডিএম।কাল সিসিডিএমের স্ট্যান্ডিং কমিটির জরুরি সভা শেষে সদস্যসচিব ইকবাল ইউসুফ চৌধুরী বলেছেন, ‘সভায় কাগজপত্র পরীক্ষা করে দেখা গেছে ইউসুফের নিবন্ধন বৈধ। এখন লিগ শুরুর জন্য আমরা বোর্ড সভাপতির হস্তক্ষেপ কামনা করছি। তিনি বললে ৩১ মার্চ (আগামীকাল) থেকেই খেলা শুরু হবে।’ গত পরশু ভিক্টোরিয়ার পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের নিবন্ধনকে অবৈধ দাবি করে আবাহনী এক ইনিংস শেষে খেলতে অস্বীকৃতি জানায়।