সভার সিদ্ধান্তের খবরে বিসিবির প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশুর বোর্ড সভা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে কাল একটি বিবৃতি পাঠিয়েছে বিসিবি। বিবৃতির অনুবাদ হুবহু দেওয়া হলো—
‘আইসিসির অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির একটি কার্যনির্বাহী গ্রুপের খসড়া প্রস্তাব নিয়ে বিসিবির অবস্থান সম্পর্কে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেসব বিসিবির দৃষ্টিগোচর হয়েছে। সংবাদমাধ্যমের একটি বড় অংশে বলা হয়েছে, ২৩ জানুয়ারি বিসিবি পরিচালকদের সভায় আইসিসির গুরুত্বপূর্ণ কিছু গঠনমূলক পরিবর্তনের পক্ষ অবলম্বন করা হয়েছে, যে পরিবর্তনগুলো অনুমোদিত হলে খেলার সুযোগ, আর্থিক সুবিধা ও পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশসহ অন্য দেশগুলোর অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিসিবি জানাতে চাইছে যে এ ধরনের কথা পুরোপুরি অনুমানমূলক ও প্রকৃত সত্যের সঙ্গে সামঞ্জস্য নেই। সভায় প্রস্তাবের বিভিন্ন দিক সম্পর্কে বোর্ড পরিচালকদের অবহিত করা হয়েছে। খসড়াটি সতর্ক পর্যালোচনার পর প্রস্তাবের কিছু কিছু ব্যাপার বোর্ডের কাছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক মনে হয়েছে।
অন্যদিকে কিছু কিছু অংশ নিয়ে আবার বোর্ডের জোর আপত্তি আছে, বিশেষ করে আইনগত ও সাংবিধানিক সংশ্লিষ্ট ব্যাপারগুলো এবং একটি পূর্ণ সদস্যের অধিকারের বিপরীতে যায়, সেসব ব্যাপার। বিষয়টির সংবেদনশীলতা ও গোপনীয়তার প্রতি সম্মান রেখে বিসিবি প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনার সিদ্ধান্তগুলো প্রকাশ করেনি।’