সমতা আনল ইংল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আর ধবলধোলাইটা হচ্ছে না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩৯ রানে জেতায় তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে মোহাম্মদ হাফিজের আউট দিয়ে শুরু। এরপর ৫০ রানেই নেই ৫ উইকেট। শেষ পর্যন্ত পাকিস্তান ১১২ রান করে আফ্রিদির (২৫) জন্য। ইংল্যান্ডের স্টিভেন ফিন ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট। এর আগে জনি বেয়ারস্টোর ফিফটিতেই ৭ উইকেটে ১৫০ রান করে ইংল্যান্ড। ২২ বছর বয়সী এই ডানহাতি ৪৬ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে করেন অপরাজিত ৬০ রান। টস জিতে ব্যাট নেওয়া ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন কেভিন পিটারসেন (১৭) ও ক্রেগ কিসেওয়েটার (৩১)। উদ্বোধনী জুটিতে ৪.২ ওভারে ৩৫ রান ওঠার পর ৪৯ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকেই দলকে টেনে তোলেন বেয়ারস্টো। ওয়েবসাইট।