সমতা আনল প্রোটিয়া মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলেন ১০৫ রান। অধিনায়ক সালমার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪২ রান। তাঁর ইনিংসে ছিল পাঁচটি দৃষ্টিনন্দন চারের মার। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে। ১০৬ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করেন সফরকারী দক্ষিণ আফ্রিকার মেয়েরা। অবশ্য পুরো ২০ ওভার খেলতে হয় তাঁদের। দলের পক্ষে এস এম বেনাডে সর্বোচ্চ ৫৩ রান করেন। হজকিনসন করেন ৩৭ রান।মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ১০৫/৬ (২০ ওভার)সালমা খাতুন ৪২, লতা মণ্ডল ১০ভ্যানি নিয়েকার্ক ২/১৬দক্ষিণ আফ্রিকা ১০৬/৪ (২০ ওভার)বেনাডে ৫৩, হজকিনসন ৩৭ জাহানারা ৩/১৬