সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিত গড়েছিলেন জ্যাক ক্যালিস (৭৬) ও গ্রায়েম স্মিথ (৫৬)। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ডেভিড মিলার (৫৯) ও জেপি ডুমিনি (৫৬) দক্ষিণ আফ্রিকাকে তুলেছেন আরও উঁচুতে। এই চারজনের ব্যাটিংয়েই অস্ট্রেলিয়ার ওপর ৩০৩ রানের বোঝা চাপিয়েছে স্বাগতিকেরা। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন সমীকরণের সামনে প্রথম বলেই আউট অধিনায়ক হাশিম আমলা। এর পরই ক্যালিস-স্মিথের ১৪২ রানের জুটি। পরে পঞ্চম উইকেটে মিলার ও ডুমিনির ১০৭ রান। জবাবে ২২৩ রানে অলআউট অস্ট্রেলিয়া। ৮০ রানের জয়ে সিরিজে সমতা আনল স্বাগতিকেরা। ম্যাচসেরা মরনে মরকেল পেয়েছেন ৪ উইকেট। ২৮ অক্টোবর শেষ ওয়ানডে ডারবানে। ওয়েবসাইট।