সমতা ফেরাল পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে হারলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। কেপটাউনে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ রানে হারিয়েছে মোহাম্মদ হাফিজের দল।
টসে জিতে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। তবে তৃতীয় উইকেটে আকমলকে নিয়ে ১০২ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক হাফিজ। আকমল ৬৪ ও হাফিজ আউট হন ৬৩ রান করে। ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নিয়েছেন পেসার স্টেইন। তাড়া করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে দক্ষিণ আফ্রিকা। আমলা ৪৮ ও ডুমিনি করেন অপরাজিত ৪৭ রান। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন আফ্রিদি। টেন ক্রিকেট।