সমতা ফেরাল শ্রীলঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ডি-এল পদ্ধতিতে ৩৬ রানে হারিয়ে সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কা।
সকালের বৃষ্টি প্রথমেই ম্যাচটা নামিয়ে আনে ৪৩ ওভারে। শ্রীলঙ্কা ২১.৪ ওভারে ৪ উইকেটে ১৩২ রান করতেই আবার বৃষ্টি। ফলে ম্যাচ নেমে আসে ৩৩ ওভারে। দিলশানের ৫৩ ও জয়াবর্ধনের ৪৬ রানের ইনিংসে শ্রীলঙ্কাকে করে ৮ উইকেটে ২১১। ডি-এল পদ্ধতিতে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ২১৬। ২৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা কিউইরা ২৫ ওভারে ৬ উইকেটে ১২৬ রান করতেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। শ্রীলঙ্কাকে ৩৬ রানে জয়ী ঘোষণা করা হয়। ক্রিকইনফো।