সমতা ফেরাল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে বৃষ্টিভেজা পিচে টস জিতে ব্যাটিং নিয়ে টিপ্পনী সইতে হয়েছিল। কিন্তু মাহেলা জয়াবর্ধনে টস জিতে ব্যাটিং নিলেন কালও। এবার আর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগই থাকল না। প্রথম ম্যাচে যতটা অসহায়ভাবে হেরেছিল, কাল জিতল ততটাই দাপট দেখিয়ে। প্রথমে পাকিস্তানের বোলারদের তুলাধোনা করে ৪ উইকেটে করেছে ২৮০ রান। পরে পাকিস্তানকে অলআউট করেছে ২০৪ রানে, জয় পেয়েছে ৭৬ রানের। এই জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।শ্রীলঙ্কাকে বড় পুঁজি এনে দেয় তিলকারত্নে দিলশানের ব্যাট। সাবেক অধিনায়ক করেছেন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে মাঠ ছেড়েছেন ১১৯ রানে অপরাজিত থেকে। এ ছাড়া অধিনায়ক জয়াবর্ধনে ৫৩, দিনেশ চান্ডিমাল করেন ৩২ রান।২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের সর্বনাশটা করেছেন পেরেরা। ক্যারিয়ার-সেরা বোলিং করে বাঁহাতি পেসার ৪৪ রানে নিয়েছেন ৬ উইকেট। পেরেরা-তাণ্ডবের মধ্যেই চেষ্টা করে গেছেন আজহার আলী। কিন্তু অন্যদের ব্যর্থতায় তাঁর ক্যারিয়ার-সেরা ইনিংসটি ভেস্তে গেছে। হারযন্ত্রণার সঙ্গে আজহারকে পুড়তে হয়েছে সেঞ্চুরি মিসের হতাশায়ও। আউট হয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে। ওয়েবসাইট।