সমতায় নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম টি-টোয়েন্টিতে ৪০ রানের হার। তবে আজ মঙ্গলবার ইংল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।আজকের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ইনিংসের তিন বল বাকি থাকতে ১৩৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।নিউজিল্যান্ডের বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৩৮ বলে ৭৪ রান করেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও পাঁচটি ছয় দিয়ে। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও হামিশ রাদারফোর্ডের সংগ্রহ যথাক্রমে ৪৭ ও ৪০ রান। বাকিরা ব্যাট হাতে সফল হননি।জয় পেতে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১৯৩ রান। লক্ষ্যটা যে যথেষ্টই কঠিন, বলার অপেক্ষা রাখে না। দ্রুত উইকেট তুলে নিয়ে সেই লক্ষ্যটা আরও কঠিন করে তোলেন কিউই বোলাররা। ইংলিশ ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন জেমস ফ্রাংকলিন। মাত্র ১৫ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন এই মিডিয়াম ফাস্ট বোলার।দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই পতন ঘটে পাঁচটি উইকেটের। এই বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেছিলেন জো বাটলার। তবে বাকিদের ব্যর্থতায় সেই প্রচেষ্টা কাজে লাগেনি। ৩০ বলে ৫৪ রান করেন বাটলার।সংক্ষিপ্ত স্কোর:নিউজিল্যান্ড: ১৯২/৬ (২০ ওভার)ম্যাককালাম ৭৪, গাপটিল ৪৭, রাদারফোর্ড ৪০ডার্নব্যাচ ৩/৩৮, রাইট ২/২৪ইংল্যান্ড: ১৩৭/১০ (১৯.৩ ওভার)বাটলার ৫৪, ট্রেডওয়েল ২২, লাম্ব ১৭ফ্রাংকলিন ৪/১৫, ম্যাকক্লেনাগান ২/২৪, বাটলার ২/৯ফল: নিউজিল্যান্ড ৫৫ রানে জয়ী।সূত্র: ক্রিকইনফো।