সময় বদলাবে না ফিফা
বিশ্বকাপ আর গরম—পাশাপাশি এই দুই শব্দ মানেই অবধারিতভাবে পরের শব্দ কাতার৷ ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশে প্রচণ্ড গরম নিয়ে সমালোচনার পর ওই বিশ্বকাপ শীতকালে আয়োজনের ঘোষণা দিয়েছে ফিফা৷ অতটা না হলেও ব্রাজিলের গরম নিয়েও আলোচনা কম হয়নি৷ ব্রাজিল প্লেয়ার্স ইউিনয়ন (ফেনাপাফ) অনুরোধ করেছিল স্থানীয় সময় বেলা একটায় শুরু ম্যাচগুলোর সময় বদলাতে৷ তবে সেই অনুরোধ রাখছে না ফিফা৷
ফেনাপাফের আরেকটি অনুরোধ অবশ্য রাখছে ফিফা৷ সংগঠনটির দাবি ছিল ম্যাচের মধ্যবিরতি ছাড়াও দুই অর্ধে ২ মিনিট করে পানি পানের বিরতি রাখার৷ কোনো ম্যাচে প্রয়োজন মনে হলে পানিবিরতি রাখা হবে বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা, ‘পানি পানের বিরতি ম্যাচের পরিস্থিতি বিবেচনায় রাখা হবে৷ এটাকে বাধ্যতামূলক বা নিয়ম করা হবে না৷ ম্যাচের আগে ওই সময়ের আবহাওয়া, আর্দ্রতা, পরিস্থিতি বুঝে ফিফার ভেন্যু মেডিকেল অফিসার সিদ্ধান্ত নেবেন৷ তবে ম্যাচ শুরুর সময় বদলানো হবে না৷ তা ছাড়া যেসব শহরে সাধারণত সবচেয়ে বেশি গরম থাকে, সেই মানাউস, কুইয়াবা ও ফোর্তালেজায় বেলা একটায় কোনো ম্যাচ নেই৷’ ওয়েবসাইট৷