সমর্থক লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বদেশি র্যাপার পিটবুল ও ব্রাজিলিয়ান সংগীতশিল্পী ক্লদিয়া লেইতের সঙ্গে বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান’-এ কণ্ঠ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজের গায়ে এবার বিশ্বকাপের উত্তাপ ভালোমতোই লাগছে। লোপেজের পুরো বিশ্বকাপই যে রোমাঞ্চে কাটবে, বলে দেওয়া যায় সেটিও। তিন তিনটি পছন্দের দল যাঁর, বলতে গেলে বিশ্বকাপের প্রতিটা ম্যাচই তো তাঁকে দেখতে হবে। তা ‘খাঁটি’ ফুটবলপ্রেমী লোপেজের পছন্দের দল কোন কোনটি? নিজের দেশ যুক্তরাষ্ট্র তো আছেই, এ ছাড়া স্বাগতিক ব্রাজিল ও স্পেনকেও সমর্থন করবেন লোপেজ। নিজেই বলেছেন, ‘আমি আমার দেশ যুক্তরাষ্ট্রকে সমর্থন করব। তবে আমি সত্যিই ব্রাজিল এবং বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের খেলা দেখতে পছন্দ করি।’ ওয়েবসাইট।