সমর্থকও কামড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়ারেজের কামড়-কাণ্ড এত দিনে নিশ্চয়ই দেখে ফেলেছেন। তবে গ্যালারিতে বসে ইংল্যান্ড দর্শকেরও যে কামড়ের স্বভাব আছে, সেটাও এবার জেনে নিন। হ্যাঁ, ইংল্যান্ডের এক দর্শকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন আরেক ইংলিশ সমর্থক। ওই সমর্থকও নাকি তাঁর বাঁ কানের অর্ধেকটা কামড়ে নিয়েছেন! গত ১৯ জুন সাও পাওলোতে ইংল্যান্ড-উরুগুয়ে ম্যাচের ঘটনা এটি। ম্যাচের পরদিন পুলিশের কাছে অভিযোগ করেন কামড়ের শিকার হওয়া ওই ব্যক্তি। মজার ব্যাপার, ঘটনাটি নাকি স্টান কোলিমোর দেখেছেন। নিজের টুইটার পেজে এমনটাই টুইট করেছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার।